Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাগ্নেকে শাস্তি দেওয়ায় স্কুলে ঢুকে শিক্ষকদের পেটালেন মামা

  • এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে
  • গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থীর মামাসহ দুজনকে
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৫ পিএম

ক্লাসে ছাত্রকে শাস্তি দেওয়ায় স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে অভিভাবকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ সেপ্টেম্বর) দশম শ্রেণির এক ছাত্র ইংরেজি ক্লাস চলাকালীন কথা বলতে থাকেন। শাস্তি হিসেবে শিক্ষক তাকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলেন। তবে ওই শিক্ষার্থী ক্লাসের বাইরে যেতে অস্বীকৃতি জানায়। এরপর ওই তাকে কান ধরে ওঠাবসা করতে বলেন। এ সময় তিনি ওই শিক্ষার্থীকে একটি চড় মারেন বলেও অভিযোগ রয়েছে।

এ সময় ক্লাসের পরিস্থিতি শান্ত হয়ে গেলেও ঘটনাটিকে কেন্দ্র করে টিফিনের সময় স্কুলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। টিফিনের সময় ওই শিক্ষার্থীর মামা তার তিন বন্ধুকে নিয়ে স্কুলে প্রবেশ করেন। তারা শিক্ষকদের কক্ষে ঢুকে ইংরেজি শিক্ষকের ওপর চড়াও হন। সেখানে থাকা অন্য শিক্ষকদের ওপরও হামলা করেন তারা।

এ খবর ছড়িয়ে পড়তেই ঘটনার প্রতিবাদ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তারা।

এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষার্থীর মামাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে আনন্দবাজার।

   

About

Popular Links

x