Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস আজ

সন্দেহপ্রবণতা ভালো নাকি খারাপ?

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম

সন্দেহ নিয়ে আমাদের সমাজে একটি সাধারণ ধারণা রয়েছে। তা হলো—সন্দেহ বিশ্বাসের বিপরীত। অথচ ব্যাপারটি পুরোপুরি তেমনটা নয়। ব্যক্তিজীবনের সম্পর্কচর্চায় কিংবা নির্ভেজাল জীবনচর্চায় সন্দেহ-সংশয় নেতিবাচক হলেও নতুন জ্ঞান সৃষ্টি বা সত্যান্বেষণে সন্দেহ প্রবণতা জরুরি। কেননা, কোনো কিছু সম্বন্ধে সন্দেহ না থাকলে অধিকতর জ্ঞান লাভ সম্ভব নয়।

আবার মার্কিন দার্শনিক পল টিলিকের মতে, সন্দেহ বিশ্বাসের বিপরীত কিছু নয়, বরং এটা বিশ্বাসেরই অংশ।

বিশেষজ্ঞদের মতে, চোখ বন্ধ করে অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করা মোটেও ভালো কথা নয়। বুদ্ধি- বিবেচনা কাজে লাগিয়ে তথ্য যাচাই করাই ভালো। বিশ্বে এ পর্যন্ত যত কিছু আবিষ্কার হয়েছে, তার সবই বিজ্ঞানীদের সন্দেহের ফল। তাই সন্দেহ করাকে মোটাদাগে খারাপ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

আর অবাক করার মতো বিষয় হলো, বিভিন্ন বিচিত্র দিবসের ভিড়ে সন্দেহবাদীদের জন্য রয়েছে বিশেষ একটি দিবস। দিবসটির নাম আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস।

আন্তর্জাতিকভাবে সন্দেহপ্রবণতা দিবসকে স্বীকৃতি দেওয়া হয় ১৯৯০ সালে। এরপর থেকে প্রতিবছর ১৩ জানুয়ারি বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার

   

About

Popular Links

x