গ্রীষ্মকালে মটরশুঁটি খেতে চাইলে সহজে পাওয়া যাবে না। ফ্রোজেন মটরশুঁটি পাওয়া গেলেও এর দাম হবে অনেক বেশি। তাই কিছু সহজ টিপস জানিয়ে দিচ্ছি, যার সাহায্যে আপনি সারা বছর ধরে তাজা সবুজ মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন।
আদতে মটরশুঁটি শীতের সবজি। মটরশুঁটি ব্যবহার করে খাবার তৈরি করা হয় এবং আবার অনেকে অন্যান্য খাবরের সঙ্গে মটরশুঁটি যোগ করেন। এর ফলে খাবারের স্বাদ বাড়ে, বৈচিত্র্যও আসে। কিন্তু মুশকিল হলো, সবুজ আর তাজা মটরশুঁটি কেবল শীতকালেই পাওয়া যায়।
যদি আপনি গ্রীষ্মেও মটরশুঁটি খেতে চান, তাহলে একমাত্র বিকল্প হলো হিমায়িত মটরশুঁটি। তবে এতে তাজা মটরশুঁটির মতো স্বাদ থাকে না এবং রাসায়নিক পদার্থ দিয়ে সংরক্ষণ করা হয় বলে আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো নয়।
এই টিপসগুলো মেনে বছরজুড়ে মটরশুঁটি উপভোগ করুন
১. মৌসুম শেষ হওয়ার পরেও যদি মটরশুঁটি খেতে চান, তাহলে সরিষার তেলের সাহায্য নিন। মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিন। এক কেজি মটরশুঁটিতে এক চামচ সরিষার তেল দিন। মটরশুঁটিগুলো কিছুক্ষণ শুকিয়ে এরপর একটি জিপার ব্যাগে ভরে ফ্রিজে রাখুন।
২. পানি ফুটিয়ে নিন। অন্য একটি পাত্রে বরফের পানি দিন। ফুটন্ত পানিতে মটরশুঁটি দিন। তিন মিনিট পর, গরম পানি থেকে তুলে নিয়ে বরফের পানিতে ডুবিয়ে দিন। বরফ পানি থেকে মটরশুঁটি বের করে একটি সুতির কাপড়ে বিছিয়ে দিন। পানি শুকিয়ে গেলে, এটি একটি জিপার ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।
৩. যদি আপনি সারা বছর ধরে মিষ্টি মটরশুঁটি খেতে চান, তাহলে সাধারণ মটরশুঁটির পরিবর্তে পেন্সিল মটরশুঁটি বেছে নিন। এর দানা ছোট এবং মিষ্টি। এগুলিতে স্টার্চের পরিমাণ কম থাকে, যার কারণে এগুলি দীর্ঘ সময় ধরে তাজা থাকে।
৪. ফ্রিজে মটরশুঁটি সংরক্ষণের জন্য বিশেষ পাত্র ব্যবহার করা যেতে পারে। এতে মটরশুঁটি নিরাপদ থাকবে এবং সহজেই বের করা যাবে। আপনি শুকনো বোতল বা জারে মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন।
৫. ভ্যাকুয়াম সিল করা প্যাকেটের মধ্যে মটরশুঁটি রাখুন এবং সেগুলো থেকে বাতাস বের করে দিন। এবার এই মটরশুঁটির প্যাকেটটি ফ্রিজে রাখুন। এভাবে রাখলে মটরশুঁটি তাজা থাকে এবং দীর্ঘদিন ধরে খাওয়া যায়।



