প্রতিবছর বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেয়ে থাকেন। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে তুরস্ক। দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির সুযোগও।
তুরস্কে পড়তে যেতে চাওয়া শিক্ষার্থীদের জন্য অন্যতম একটি বৃত্তি হলো “বিলকেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ”।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফল সেমিস্টারের এই বৃত্তির জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
বৃত্তির সুযোগ-সুবিধা
- নির্বাচিত শিক্ষার্থীরা সব ধরনের টিউশন ফি মওফুক পাবেন
- উপবৃত্তি ও আবাসন সহায়তা হিসেবে প্রতি মাসে সাড়ে চার হাজার তুর্কি লিরা মিলবে
- স্বাস্থ্যবিমা
- একটি ল্যাপটপ
- খাবার কার্ড
- বৈজ্ঞানিক অনুষ্ঠানে যোগদানে ভ্রমণ সহায়তা
অধ্যয়নের বিষয়
ফলিত প্রযুক্তি, ব্যবস্থাপনা, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, নকশা ও স্থাপত্য, প্রকৌশল, ব্যবসা প্রশাসন, বিজ্ঞান, সংগীত ও পরিবেশনা শিল্পকলা, সামাজিক বিজ্ঞান স্নাতক স্কুল, স্নাতক স্কুল অব এডুকেশন।
আবেদনের যোগ্যতা
- তুরস্কের নাগরিকসহ যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন
- স্নাতক শিক্ষার্থীদের আবেদনে কমপক্ষে ২.৮০ সিজিপিএ
- স্নাতকোত্তর শিক্ষার্থীদের আবেদনে কমপক্ষে ২.৮০ সিজিপিএ
- ইংরেজি ভাষায় দক্ষতার সনদ প্রয়োজন
- আইইএলটিএসে কমপক্ষে স্কোর হতে হবে ৬.৫
- আবেদনের প্রয়োজনীয় তথ্য-
- হালনাগাদ সিভি
- সব ধরনের ডিগ্রির সার্টিফিকেট
- অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট
- স্টেটমেন্ট অব পারপাস
- দুটি রিকমেন্ডেশন লেটার
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। শিক্ষার্থীরা আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে পারবেন বিলকেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে। বৃত্তির সব তথ্য পেতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১৩ জুলাই ২০২৫।



