Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

খালেদা জিয়াকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা

আজ খালেদা জিয়ার ৮১তম জন্মদিন

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৫ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন। তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দল থেকে সারাদেশে মিলাদ-দোয়া মাহফিল হচ্ছে। আজকে বিকেলে ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন।”

প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম শুক্রবার বিকাল ৪টায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে প্রধান উপদেষ্টা ফুলের তোড়া হস্তান্তর করেন।

এ সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপার্সনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন।

   

About

Popular Links

x