Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে অংশ নেবেন তিনি

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স- মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে তিনি ২২ আগস্ট কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এনসিপির মিডিয়া সেলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে নাহিদ ইসলাম মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন। এছাড়াও, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে অংশ নেবেন তিনি, যেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লব-এ অংশগ্রহণকারী প্রবাসী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের অংশগ্রহণ, অভিজ্ঞতা এবং পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রগঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

সফর শেষে নাহিদ ইসলাম আগামী ২৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

   

About

Popular Links

x