Tuesday, July 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

 জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দার‌কে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদে (রুকন) কোনো পুরুষ দায়িত্ব পালন করতে পারবেন না।

সোমবার কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক জেলা কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে দলটির নতুন সে‌ক্রেটা‌রি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক‌। 

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ক‌মি‌টির সিদ্ধান্ত মোতাবেক নারী শিক্ষাপ্রতিষ্ঠা‌নে কর্মরত আছেন,  সারা দে‌শে এমন সাতজ‌ন‌কে অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে। 

প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবস্থিত বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন সুজাউদ্দিন জোয়ার্দার। জানা গেছে, জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে পদ পাওয়ার আগে থেকেই ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। তবে গঠনতন্ত্রে তখন এই ধারা ছিল না। তবে চাক‌রি ছাড়‌লে আবার পুনরায় এই পদে বহাল হবেন বলে জানিয়েছেন তিনি।

 সুজাউদ্দিন জোয়ার্দার‌ বলছেন, দলীয় সিদ্ধান্তে তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই।

   

About

Popular Links

x