Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিএনপির এমপি বাচ্চুকে শোকজ নোটিশ দিলো দলটি

তার বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

বিএনপির সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ওই সংসদ সদস্যকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে এর আগে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব অভিযোগের প্রেক্ষাপটেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিয়ে বিএনপি ব্যবস্থা নিয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পান ৬৫ হাজার ৫৯১ ভোট। এতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হন।

   

About

Popular Links

x