Friday, July 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

দুপুর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে জোর গুঞ্জনের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি স্পিকার। তিনি বলেন, ‘‌‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করল, কী করল, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারব।’’

স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই দেশে ফিরেছেন তিনি।

এদিকে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা রয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন। একাধিক সূত্রের দাবি, তিনি শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করতে পারেন। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

   

About

Popular Links

x