Friday, June 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান আওয়ামী লীগ নেতার

বিষয়টি নিয়ে পটুয়াখালীতে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১২:৫৮ পিএম

বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান আহ্বান জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুবে নিজের ব্যক্তিগত আইডি থেকে একটি পোস্ট দিয়ে তিনি এ আহ্বান জানান।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, “রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক।”

এ নিয়ে পটুয়াখালীতে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা তাকে ধন্যবাদ জানালেও ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই বক্তব্যকে সংগঠনবিরোধী বলে উল্লেখ করে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিষয়টি নিয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, “এটি তার ব্যক্তিগত মন্তব্য। তবুও আমরা খোঁজ নিচ্ছি। ব্যক্তির দায় আওয়ামী লীগ নেবে না।”

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, “এই কাজটা তিনি ঠিক করেননি। এ বিষয়ে তাকে কারণ দর্শাতে বলা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

স্ট্যাটাস দেওয়া আবদুল মোতালেব হাওলাদার বলেন, “শেখ হাসিনা যে মানবতার মা, তা খালেদা জিয়াকে বিদেশে পাঠালে সেটা আরও একবার প্রমাণিত হবে। আমি রাজনৈতিক কারণে লিখেছি, এখানে দোষের কিছু দেখছি না।”

   

About

Popular Links

x