বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে।”
রবিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে পথসভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত এদেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চাই। দিনশেষে অবৈধ অর্থ দিয়ে তাদের (আওয়ামী লীগ) নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সঙ্গে বসবাস করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই।”



জামায়াত আমির: নারীরা তাদের ইচ্ছামতো পোশাক পরবে