Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ২০২৩ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পান।

সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এর আগে রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এদিকে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে রাবি শাখা ছাত্রশিবির আয়োজিত নববর্ষ প্রকাশনা উৎসবে আসেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এসময় শিবির সভাপতি বলেন, “আজকে আমার এই প্রকাশনা উৎসব খুবই ভালো লাগছে। শিক্ষার্থীরাও উৎসবকে খুব ভালোভাবে নিয়েছেন। ছাত্রশিবির গতানুগতিক কোনো সংগঠন নয়। শিক্ষার্থীদের প্রত্যাশার উপর ভিত্তি করেই ছাত্রশিবির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা ছাত্রশিবিরের যেই তিন পাতা ক্যালেন্ডার দেখছেন, তা অল্প সময়ে আমরা গবেষণাধর্মী ক্যালেন্ডার তৈরি করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের সকল শ্রেণিপেশার মানুষ আমাদের এই প্রকাশনাকে গ্রহণ করছে। আমাদের ২০০ প্লাস প্রকাশনা বা উপকরণ রয়েছে। আমরা প্রতি বছর এই প্রকাশনাগুলোকে আপডেট করি এবং শিক্ষার্থীরা যেন উপকৃত হয়, সেই ভাবেই আমরা প্রকাশনাগুলো  তৈরি করি।”

রাবিতে চলমান পোষ্য কোটা ইস্যুতে তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোটা আন্দোলন হচ্ছে, সে বিষয়ে আমরা অবগত এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্বশীল ও প্রসাশনসহ সবার কাছে অনুরোধ থাকবে আমরা যাতে টেবিলে বসতে পারি। আমাদের যেটা রাজনীতি আছে, সেটার সবচেয়ে দূর্ভাগ্য হচ্ছে যে, আমরা টেবিলে বসতে পারি না। আমরা খালি বাইরে কমেন্ট ও বক্তব্য করে বেড়াই। আমরা যদি এই সংস্কৃতি থেকে বেরোতে পারি, তাহলে আমরা শুধু প্যেষ্যকোটা নয়, বাংলাদেশের রাজনীতির যে কোনো ইস্যুতে সমাধানে পৌছাতে পারবো।”

   

About

Popular Links

x