Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে

দেশি সংস্কৃতির ব্যাপারে তার দলের অঙ্গীকার তুলে ধরে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তান নির্ভরতার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, “বিগত দিনে বাংলাদেশে যেকোনো অনুষ্ঠানে দেখতাম দিল্লি থেকে শিল্পী আসতো। পাঁচই আগস্টের পর দেখলাম ইসলামাবাদ থেকে আসছে। দেশি শিল্পীদের কোনো খবর নেই।”

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ৩১ দফা সংস্কার প্রস্তাবের ওপর চার জেলার প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তারেক রহমান। এক কর্মীর প্রশ্নের জবাবে দেশি সংস্কৃতির ব্যাপারে তার দলের অঙ্গীকার তুলে ধরে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কনসার্টে রাহাত ফতেহ আলী খানের বিনা পারিশ্রমিকে গান গাওয়ার কথা জানানো হলেও বিপিএলের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য পারিশ্রমিক নেওয়ার বিষয়টি লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি।

এই প্রেক্ষাপটে গত ১৬ ডিসেম্বর তার উদ্যোগে “সবার আগে বাংলাদেশ” শিরোনামে দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানান তারেক রহমান।

   

About

Popular Links

x