Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাবর

বিএনপি মিডিয়া সেল এক সদস্য এ তথ্য জানিয়েছেন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৯ পিএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পবিত্র ওমরাহ পালন ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিএনপি মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন লুৎফুজ্জামান বাবর। দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন। এরপর সৌদি আরব যান। প্রায় তিন সপ্তাহ বিদেশ সফর শেষে আজ দেশে ফিরলেন বাবর।

   

About

Popular Links

x