Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করলো গণতান্ত্রিক ছাত্র সংসদ

পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম

নতুন ছাত্র সংগঠন “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের” কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটির মোট সদস্য ২০৫ জন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।

এ সময় তিনি গতকালের (বুধবার) সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে তার জন্য দুঃখপ্রকাশ করেন।

কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।

সংবাদ সম্মেলনে বাকের মজুমদার বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকাল আত্মপ্রকাশ করে। যে সংগঠনটি জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত একটি ছাত্র সংগঠন। এই সংগঠনকে গড়ে তুলতে আমরা দীর্ঘদিন ঢাকা কিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছি, তাদের কাছ থেকে মতামত নিয়েছি।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানপরবর্তী সময়ে ছাত্র সংগঠন কেমন হবে, তা নিয়ে আমরা বিভিন্ন সময় পেপার ওয়ার্কও করেছি। এই সংগঠনটির বিশেষত্ব হলো- দেশের অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক লেজুরবৃত্তি করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো লেজুরবৃত্তি করবে না।”

এর আগে, বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠন “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ”এর ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এই ছয়জন হলেন, আহ্বায়ক বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মূখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির, মুখপাত্র আশরেফা খাতুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ। তবে এই ছয়জনের মধ্য থেকে রিফাত রশীদ পদত্যাগ করেছেন বলে আজ সংবাদ সম্মেলনে জানান বাকের মজুমদার।

পাশাপাশি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়। এতে আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের ও সদস্য সচিব মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে থাকছেন রাফিয়া রেহনুমা হৃদি।

নতুন ছাত্রসংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এদিন বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

   

About

Popular Links

x