Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

অসুস্থ ছাত্রদল সভাপতি, পদ হারানোর খবরটি ভুয়া

এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:০৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জ্বরে আক্রান্ত ও তার পদ হারানোর গুঞ্জনটি ভিত্তিহীন।

শুক্রবার (৩০ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোষ্টে এ বিষয়টি নিশ্চিত করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি জানান, টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় ছাত্রদল সভাপতি রাকিব ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি।

তিনি আরও বলেন, “ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানাধরণের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়েছে। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রপাগাণ্ডা।” এধরনের গুজব পরিহার করতে সবাইকে আহ্বান জানান তিনি।

এর আগে সকাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালের খবর ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে ছাত্রদল সভাপতি রাকিব পদ হারিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

   

About

Popular Links

x