Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে হার্ভার্ডে কোর্স করছেন কামাভিঙ্গা

হার্ভার্ড বিজনেস স্কুলে স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ের একটি কোর্সে অংশ নিচ্ছেন তিনি

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৫:০৩ পিএম

বিশ্বকাপে খেলার স্বপ্ন আর পূরণ হলো না রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার। ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা হয়নি কামাভিঙ্গার। তবে অবসর সময়টা কাজে লাগাচ্ছেন ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার। 

কামাভিঙ্গা যুক্তরাষ্ট্রে গিয়ে ভর্তি হয়েছেন ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুলের একটি বিশেষ প্রোগ্রামে। বোস্টনে অবস্থিত হার্ভার্ড বিজনেস স্কুলে স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ের একটি কোর্সে অংশ নিচ্ছেন এই ফরাসি ডিফেন্ডার।

মজার বিষয় হলো, বিশ্বকাপের প্রস্তুতি পর্বে থাকা ফ্রান্স দলের কন্ডিশনিং ক্যাম্প হার্ভার্ড থেকে মাত্র ৫০ কিলোমিটারের কম দূরত্বের ম্যাসাচুসেটসের ওলধামে তিনি রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কামাভিঙ্গা লিখেছেন, ‘কয়েকটা দিন কাটল শেখা, শোনা আর নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে। হার্ভার্ড বিজনেস স্কুলের এই অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ।’

কামাভিঙ্গার এই ছবিগুলো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার। তবে রিয়ালের জার্সিতে মৌসুমটা ভালো না হওয়ায় ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম তাকে বিবেচনা করেননি।

আগামী ১৬ জুন বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচ। ‘আই’ গ্রুপে ফ্রান্স পরের দুটি ম্যাচ খেলবে ইরাক ও নরওয়ের বিপক্ষে। 

   

About

Popular Links

x