Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হেফাজত: ছাত্র-জনতার ক্ষোভকে ‘মব’ বলা ফ্যাসিস্টদের ষড়যন্ত্র

দেশজুড়ে ছাত্র-জনতার গণপ্রতিরোধ জারি থাকবে বলেও ঘোষণা দিয়েছে সংগঠনটি

আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:১৩ পিএম

ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে “মব” বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র দেখছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত দেশজুড়ে ছাত্র-জনতার গণপ্রতিরোধ জারি থাকবে বলেও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

বিবৃতিটি পাঠিয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক।

অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ নির্মূল করার দায়িত্ব নিলেও শেখ হাসিনার দোসরদের অনেকে এখনো গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন মাওলানা আজিজুল হক। তিনি বলেন, “সরকারের ব্যর্থতা থাকলেও জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা চুপ করে বসে নেই। সরকার ও প্রশাসন যেখানে ব্যর্থ, সেখানেই ছাত্র-জনতা এগিয়ে আসবেন।”

জুলাই বিপ্লব এখনও অধরা উল্লেখ করে মাওলানা আজিজুল হক বলেন, “ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে, তাদের জন্যও জুলাইয়ের ছাত্র-জনতা অশনিসংকেত। তাই জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র আরও বিস্তৃত হচ্ছে।”

বিবৃতিতে বলা হয়, এই ষড়যন্ত্র ঠেকাতে ছাত্র-জনতাকে সব বিভেদ-বিভক্তি এড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লব বাস্তবায়নসহ সারা দেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত গণপ্রতিরোধ জারি থাকবে।

   

About

Popular Links

x