Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রিজভী: হাসিনা ১৬ বছরে পারেনি, আপনারা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখান

শনিবার রাত সোয়া ১০টার দিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১২:০১ পিএম

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার রাতেই সংবাদ সম্মেলন করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “শেখ হাসিনা গত ১৬ বছরে পারলো না, আর আপনারা দুই-তিনটা বোম মেরে ককটেল মেরে বিএনপিকে ভয় দেখান?”

গতকাল শনিবার (১২ জুলাই) রাত সোয়া ১০টার দিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তবে ককটেল বিস্ফোরণে বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভয়ে যে যেদিকে পেরেছেন, ছোটাছুটি করেন।

রুহুল কবির রিজভী বলেন, “এখন মনে হচ্ছে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে অথবা কোনো রাজনৈতিক শক্তি তাদের উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিতভাবে তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌছাতে চায়। যার প্রমাণ আজকে বিএনপির কার্যালয়ের সামনে এই বোমা বিস্ফোরণ।”

তিনি বলেন, “এটা তো হাসিনার কালচার, এটা তো ফ্যাসিবাদের কালচার, এটা তো আওয়ামী লীগের কালচার। ভয় দেখাও, হুমকি দাও, গ্রেপ্তার করো, মামলা দাও, বাড়িতে গিয়ে আসামিকে না পেলে তার ভাইকে ধরে নিয়ে আসো। এটা তো হাসিনার কালচার। বিএনপির কার্যালয়ে কারা বোমা মারছে এটা গোয়েন্দা সংস্থা জানে না? এটা সরকার জানে না? তাহলে কীসের সরকার?”

   

About

Popular Links

x