Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

টি-টুয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘটনা তদন্তে কমিটি গঠন

এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় টি-টুয়েন্টি বিশ্বকাপ

আপডেট : ১১ মে ২০২৬, ০৭:৫০ পিএম

গত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নেওয়ার কারণ তদন্তে তিন সদস্যের কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

সোমবার (১১ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

কমিটির আহ্বায়ক করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সুপ্রিম কোর্টের আইনজীবি ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। 

এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় টি-টুয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কার কারণে আইসিসির কাছে টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার আবেদন জানিয়েছিল বিসিবি। 

তবে আইসিসি সে অনুরোধ না রাখায় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। 

পরে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বলেছিলেন,  “নিরাপত্তার কথা ভেবে এটা ছিল সরকারের সিদ্ধান্ত।” 

   

About

Popular Links

x