Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

গতিময় ফুটবলের খেলা দেখাতে মাঠে নামছে জার্মানি

গতিময় ফুটবলের খেলা দেখাতে দলটি প্রস্তুত বলে জানিয়েছেন জার্মান কোচ

আপডেট : ২০ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

নিজেদের প্রথম ম্যাচে এবারের আসরের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টি পেয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গতিময় ফুটবলের খেলা দেখাতে দলটি প্রস্তুত বলে জানিয়েছেন জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান। 

তবে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষে আইভরি কোস্টকে যোগ্য সম্মান দিচ্ছে ইউরোপীয় পরাশক্তিরা। আফ্রিকান দলটির দুরন্ত গতি তাদের মাথাব্যথার কারণ হতে পারে বলে মনে করছেন জার্মান কোচ। 

‘গ্রুপ’ ই এর এই আকর্ষণীয় ম্যাচে আজ রাত দুইটায় আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে নাগেলসম্যান জানিয়েছেন, আইভরি কোস্ট তাদের চ্যালেঞ্জ জানাতে পারে এটা ধরে নিয়েই নিজেদের প্রস্তুত করছে তারা। 

টরন্টোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩৮ বছর বয়সী এই কোচ বলেছেন, “তাদের রক্ষণভাগ শক্তিশালী। আক্রমণভাগে যে তিনজন খেলে, প্রত্যেকেই দারুণ গতিশীল। আগের ম্যাচে ওদের এক ফরোয়ার্ডকে (নিকোলাস পেপে) তো ধরতেই পারেনি কোনো ডিফেন্ডার। পুরো মাঠে সে দাপিয়ে খেলেছে’।” 

২০২৩ সালের আফ্রিকান নেশনস কাপজয়ী আইভরি কোস্টের ফুটবলারদের শারীরিক শক্তিমত্তাও চ্যালেঞ্জ হতে পারে জার্মানির জন্য। সম্ভাব্য সবকিছু মাথায় রেখেই তাই নিজেদের প্রস্তুত করছেন জার্মান কোচ। ‘

নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলে জিতলেও লেরয় সানের নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা হয়েছে। নাগেলসম্যান সংবাদ সম্মেলনে তার পূর্ণ সমর্থন জানিয়েছেন তুর্কি ক্লাব গ্যালাতাসারেতে খেলা এই উইঙ্গারের প্রতি। 

তিনি বলেন, “আমার মনে হয় না এসব সমালোচনায় তার আত্মবিশ্বাসে কোনো প্রভাব পড়বে। তার জন্য স্রেফ একটা ভালো ম্যাচই যথেষ্ট। আমরা আশা করছি পরবর্তী ম্যাচটিই হবে সেই ভালো ম্যাচ’।” 

   

About

Popular Links

x