Saturday, July 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেসিকে আটকে ভোজিনহার বীরত্ব, অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

৯০ মিনিট শেষে - সমতায় থাকায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:০৬ এএম

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও দারুণ লড়াই চালিয়ে যাচ্ছে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। রুদ্ধশ্বাস লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষে - সমতায় থাকায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।

ম্যাচজুড়ে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ ঠেকিয়ে আলোচনায় উঠে এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক দোসিমার দিয়াস ভোজিনহা। বিশেষ করে লিওনেল মেসির দুটি বিপজ্জনক ফ্রি-কিক এবং একটি সরাসরি শট দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও ভোজিনহার দৃঢ়তায় সেই চেষ্টা সফল হয়নি। তার অসাধারণ গোলকিপিংয়ে নির্ধারিত সময় পর্যন্ত সমতা ধরে রাখতে সক্ষম হয় কেপ ভার্দে।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নকআউটে জায়গা করে নেওয়া কেপ ভার্দে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফলে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য দুই দলকে খেলতে হচ্ছে অতিরিক্ত ৩০ মিনিট।

   

About

Popular Links

x