বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই দলই নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম শক্তিশালী দল নিয়েই মাঠে নামছেন। আক্রমণভাগে থাকছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসে। মাঝমাঠে সুযোগ পেয়েছেন আদ্রিয়েন র্যাবিও, মালু কোনে ও দেজায়ার দুয়ে।
অন্যদিকে, ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে ছাড়াই খেলতে হচ্ছে মরক্কোকে। তবে অধিনায়ক আশরাফ হাকিমি, গোলরক্ষক ইয়াসিন বুনো, ব্রাহিম দিয়াজ ও আজ্জেদিন ওউনাহিদের নিয়ে শক্তিশালী একাদশই সাজিয়েছে আটলাস লায়ন্সরা।
ফ্রান্সের একাদশ:
মাইক মাইনান (গোলরক্ষক), জুল কুন্দে, দাইয়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে, মালু কোনে, আদ্রিয়েন র্যাবিও, দেজায়ার দুয়ে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপ্পে।
মরক্কোর একাদশ:
ইয়াসিন বুনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, দিয়োপ, নুসাইর মাজরাউই, বৌয়াদ্দি, এল-আয়নাউই, আজ্জেদিন ওউনাহি, ব্রাহিম দিয়াজ, বিলাল এল-খাননৌস, তালবি।



