Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

এমবাপ্পের চোট কতটা গুরুতর? জানালো নিজেই

অধিনায়কের গোড়ালির চোট ফরাসি শিবিরে সাময়িক উদ্বেগ তৈরি করেছিল

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। তবে ম্যাচ চলাকালে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের গোড়ালির চোট ফরাসি শিবিরে সাময়িক উদ্বেগ তৈরি করেছিল।

ম্যাচের ৭৭তম মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কোচ তাকে তুলে নেন। তার বদলি হিসেবে মাঠে নামেন জঁ-ফিলিপ মাতেতা।

মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত দর্শকদের উদ্দেশে হাততালি দিতে দেখা যায় এমবাপ্পেকে। পরে ডাগআউটে ডান গোড়ালিতে বরফ বেঁধে বসে থাকতে দেখা যায় ফরাসি এই ফরোয়ার্ডকে।

তবে ম্যাচ শেষে নিজের চোট নিয়ে আশ্বস্ত করেছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘‘আমি একদম ঠিক আছি। গোড়ালিতে সামান্য চোট পেয়েছিলাম, তবে ভয়ের কিছু নেই। ম্যাচের শেষ ১৫ মিনিট খেলার জন্য আমার চেয়ে জেপি (মাতেতা) বেশি প্রস্তুত ছিল।’’

এদিকে, ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পের গোড়ালির চোট নিয়ে ফ্রান্স দলের চিকিৎসক বা কোচিং স্টাফের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে মাঠ ও ড্রেসিংরুমে হাসিমুখেই জয় উদযাপন করতে দেখা গেছে তাকে।

এমবাপ্পের চোট গুরুতর না হওয়ায় সেমিফাইনালের আগে স্বস্তি ফিরে এসেছে ফ্রান্স শিবিরে।

   

About

Popular Links

x