Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

নরওয়ে ম্যাচের আগে বড় শঙ্কায় ইংল্যান্ড

যা কোচ থমাস টুখেলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে চোট ও অসুস্থতার দুশ্চিন্তায় পড়েছে ইংল্যান্ড। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্ক গেহি ও ডেক্লান রাইসের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা কোচ থমাস টুখেলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে পুরো ম্যাচ খেললেও বর্তমানে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন সেন্টার-ব্যাক মার্ক গেহি। এ কারণে তিনি দলের অনুশীলনে অংশ নিতে পারেননি। প্রস্তুতির জন্য মায়ামিতে অবস্থানরত ইংল্যান্ড শিবিরে গেহি অনুশীলনে ফিরতে না পারলে শনিবারের কোয়ার্টার ফাইনালে তার খেলা কঠিন হয়ে পড়বে।

গেহির পরিবর্তে খেলানোর জন্য জন স্টোন্স ও ড্যান বার্নকে প্রস্তুত রাখা হয়েছে। মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে দুজনই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

মিডফিল্ডেও রয়েছে দুশ্চিন্তা। অসুস্থতার কারণে টানা দুই দিন অনুশীলনে অংশ নিতে পারেননি ডেক্লান রাইস। এছাড়া পুরো টুর্নামেন্টজুড়েই হ্যামস্ট্রিং ও পিঠের ব্যথায় ভুগছেন আর্সেনালের এই মিডফিল্ডার।

তবে কোচ থমাস টুখেল আশাবাদী, ম্যাচের আগেই গেহি ও রাইস দুজনই সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।

ইংল্যান্ড শিবিরের জন্য স্বস্তির খবর হলো, দীর্ঘ বিরতির পর পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন রিস জেমস। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের পর মাঠের বাইরে থাকা এই রাইট-ব্যাক নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

   

About

Popular Links

x