Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোল্ডেন বুট জিততে যা করতে হবে মেসিকে

রবিবার রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেন দলের মধ্যকার ফাইনাল ম্যাচ  

 
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১১:১৪ এএম

আজ রবিবার (১৯ জুলাই) রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেন দলের মধ্যকার ফাইনাল ম্যাচ। এই ম্যাচে শুধু বিশ্বচ্যাম্পিয়নই নির্ধারিত হবে না, বরং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আয়োজিত এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া গোল্ডেন বুট পুরস্কারের ভাগ্যও নির্ধারণ হবে।   

বিশ্বকাপ ও গোল্ডেন বল দুটোই জিতেছেন। কিন্তু লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনো একটি জায়গা ফাঁকা - বিশ্বকাপের গোল্ডেন বুট।

সেই আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ আজ। ইতিহাসের অন্যতম কঠিন চ্যালেঞ্জই বলা যায়। কারণটা হলো কিলিয়ান এমবাপ্পে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এবারের আসরে ফরাসি ফরোয়ার্ডের গোলসংখ্যা ১০। আর মেসির ঝুলিতে এখন ৮ গোল।

আজ স্পেনের বিপক্ষে ফাইনালে মেসিকে দুটি গোল করলেও হবে না। কারণ, গোলসংখ্যা সমান হলেও এগিয়ে থাকবেন এমবাপ্পে। দুজনেরই অ্যাসিস্ট ৪টি করে।

সেক্ষেত্রে বিবেচনায় আসবে মাঠে খেলা মিনিট, যেখানে সুবিধাজনক অবস্থানে থাকার কথা এমবাপ্পের। ফরাসি তারকা খেলেছেন ৭৬৯ মিনিট, মেসি ৭১২ মিনিট। ফাইনালে ৫৮ মিনিট মাঠে থাকলেও মেসির মাঠে কাটানো সময় বেশি হয়ে যাবে। গোল্ডেন বুটে বিবেচনায় নেওয়া হবে, কে কম মিনিট খেলেছেন।

মোটের ওপর গোল্ডেন বুট জিততে মেসির সামনে মূলত দুটি পথ - 

প্রথমত, স্পেনের বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করা। তখন এমবাপ্পের ১০ ছাড়িয়ে মেসির গোল হবে ১১টি।

দ্বিতীয়ত, দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করা। সেক্ষেত্রে তার গোল হবে ১০, অ্যাসিস্ট হবে  ৫। অ্যাসিস্টের সৌজন্যে এমবাপ্পেকে ছাড়িয়ে যাবেন মেসি।

তবে সবচেয়ে সম্ভাব্য সমীকরণটি হ্যাটট্রিকই। সেটি হলে ইতিহাসও নতুন করে লিখবেন মেসি। কারণ, বিশ্বকাপ ফাইনালে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে মাত্র দুটি - ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এবং ২০২২ সালে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপ ফাইনালে জয় শুধু শিরোপাই নয়, ব্যক্তিগত আরেকটি বড় অর্জনের লড়াই। টানা দ্বিতীয় বিশ্বকাপ ও আর্জেন্টিনার চতুর্থ শিরোপার পাশাপাশি ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের সুযোগও রয়েছে মেসির সামনে।

   

About

Popular Links

x