আর্জেন্টিনা নাকি স্পেন; শেষ পর্যন্ত কাদের হাতে উঠবে ট্রফি? এ নিয়ে আলোচনা-তর্ক-বিতর্ক চলছে সমানতালে। সেই স্রোতে এবার গা ভাসালেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো।
ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার রোনালদোর বিশ্বাস, খুব সহজেই আর্জেন্টিনাকে হারিয়ে দেবে স্পেন।
শুধু তাই নয়, তার ভাষ্যমতে, “স্পেন জিতবে এবং সহজেই জিতবে। ফ্রান্সের পাশাপাশি তারা আসরের শুরু থেকেই ফেভারিট ছিল।”
এরপর লুইস দে লা ফুয়েন্তের কোচিংয়ে ২০২৪ সালে ইউরো জেতা স্প্যানিশদের উচ্ছ্বসিত প্রশংসায় ভাসান রোনালদো।
“স্পেন চমৎকার ফুটবল খেলছে। এটা (খেলার ধরন) তাদের ডিএনএ-তে আছে। এমন ঘরানার ফুটবল তারা অনেক বছর ধরে খেলছে, তাদের ফুটবলাররা ছোটবেলা থেকেই এভাবে খেলে আসছে।”



