Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ম্যাচ শেষে মেসির পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন লামিন ইয়ামাল

উপস্থিত দর্শকদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম তৈরি হয় মুহূর্তটি ঘিরে

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১১:২২ এএম

শেষ বাঁশি তখন বেজে গেছে। স্প্যানিশ শিবিরে আনন্দের ঘনঘটা। ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ! পরাজয়ের কষ্টে তখন মাঠেই বসে পড়েছিল আর্জেন্টিনা দল। এর মধ্যেই ঘটলো এক অভাবনীয় ঘটনা। তরুণ তারকা খেলোয়াড় লামিন ইয়ামাল এসে জড়িয়ে ধরলেন মেসিকে। পিঠে হাত বুলিয়ে দিলেন সান্ত্বনা।

দুই প্রজন্মের দুই তারকার এই মুহূর্তটি দেখিয়ে দিলো ফুটবলের সৌন্দর্য।  উপস্থিত দর্শকদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম তৈরি হয় মুহূর্তটি ঘিরে।

মাঠে দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা দেখতে মুখিয়ে ছিল পুরো বিশ্ব। ফাইনালের আগে মেসি স্পেনের এই তরুণ তারকার জন্য শুভকামনা জানিয়ে দিয়েছিলেন বার্তা। লামিন ইয়ামালও বলেছিলেন খেলার মাঠে তিনি মেসির মুখোমুখি হতে চান।

তবে জনপ্রিয় দুই তারকাকে নিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু মূলত একটি ছবিকে ঘিরে। সেজন্য ফিরে যেতে হবে ২০০৭ সালে। সেবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি সচেতনতামূলক উদ্যোগে মাত্র ছয় মাস বয়সী লামিন ইয়ামালকে কোলে নিয়ে একটি ছবি তুলেছিলেন তৎকালীন তরুণ তারকা লিওনেল মেসি।

এবার সেই ছোট্ট ইয়ামালের দলের কাছে নিজের বিশ্বকাপের শেষ খেলায় হেরে গেলেন মেসি। কিন্তু তারপর ইয়ামালের তাকে গিয়ে জড়িয়ে ধরা, নিঃসন্দেহে এই বিশ্বকাপের স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থেকে যাবে আজীবন।

   

About

Popular Links

x