Sunday, July 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় আসছে ব্রাজিল দল! বাংলাদেশের কী খবর

 ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম

প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসতে পারে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে কলকাতার নাম। 

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আলোচনা বেশ অনেকদূর এগিয়েছে বলেও ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে বলা হয়েছে।  

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যে ব্রাজিলের তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে। এরমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে চূড়ান্ত হয়ে গেছে। জানা গেছে, একটি ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে, অপরকটি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে।

তৃতীয় ম্যাচটি নিয়ে এখন আলোচনা চলছে, আর এই ম্যাচটিই হতে পারে ভারতে।

ভারতীয় সমর্থকদের কাছ থেকে দলটি বিশাল সমর্থন পাওয়াই এ আলোচনা শুরুর মূল কারণ বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

ইএসপিএন ব্রাজিল বলছে, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতারেও দলটিকে নিয়ে যাওয়ার জোর দাবি উঠেছিল। তবে এখন পর্যন্ত আলোচনায়  এগিয়ে আছে ভারত।

১৯৭৭ সালে পেলে নিউ ইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন।

   

About

Popular Links

x