Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তৃতীয়বারের মতো বাবা হলেন তাসকিন

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান তাসকিন। গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তিনি। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৯:৪১ এএম

তৃতীয়বারের মতো বাবা হয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আলো করে এসেছে আরও এক কন্যা সন্তান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানান এই পেসার।

তৃতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া তাসকিন পোস্টে লিখেন, “আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।”

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি।

   

About

Popular Links

x