Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাঠে ফিরতে অপেক্ষা বাড়ল হাল্যান্ডের

ডিসেম্বরে প্রিমিয়ার লিগের খেলায় অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে নেমে পায়ের চোটে পড়েন হাল্যান্ড। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:১৪ পিএম

আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্লিং হাল্যান্ডকে। পায়ের ইনজুরির কারণে চলতি জানুয়ারি মাসের শেষ পর্যন্তই মাঠের বাইরে থাকতে হবে ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে।

গেল বছরের ডিসেম্বরে প্রিমিয়ার লিগের খেলায় অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে নেমে পায়ের চোটে পড়েন হাল্যান্ড। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।

সিটির কোচ গার্দিওলা আশা করছেন, আগামী সপ্তাতে আবুধাবিতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন হাল্যান্ড।

গার্দিওলা বলেন, “তার (হাল্যান্ড) ঠিক হতে সময় প্রয়োজন। চিকিৎসকরা এক সপ্তাহের জন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্ভবত আবুধাবিতে খেলা শুরু করতে পারবে। আশা করি, সে এই মাসের শেষে প্রস্তুত হবে। যদিও শুরুর দিকে আমরা আরও আগে মাঠে ফেরার প্রত্যাশা করেছিলাম।”

ম্যানসিটির আরও দুটি ম্যাচ মিস করবেন হাল্যান্ড। আগামী ২৬ জানুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডের খেলায় টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। এরপর ৩১ জানুয়ারি লিগ খেলায় অ্যাওয়ে ম্যাচে বার্নলির মুখোমুখি হবে গার্দিওলার দল। এই দুই ম্যাচেও খেলতে পারবেন না হাল্যান্ড।

   

About

Popular Links

x