Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিপিএলে ক্যাপ্টেন মাশরাফীর টানা চার হার

পয়েন্ট টেবিলে সিলেটের অবস্থান এখন সবার নিচে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরে চার ম্যাচ খেলে কোনো জয়ের দেখা পেল না মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স।

সোমবার (২৯ জানুয়ারি)সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেনিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সিলেট। এর ফলে নিজেদের চার ম্যাচের চারটিতেই হারল সিলেট। পয়েন্ট টেবিলে সিলেটের অবস্থান এখন সবার নিচে। অন্যদিকে পাঁচ ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফী। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৩৪ রানের পুঁজি দাঁড় করায় সিলেট স্ট্রাইকার্স। দলের পক্ষে হ্যারি টেক্টর সর্বোচ্চ ৪৫,রায়ান বার্ল অপরাজিত ৩৪ এবং জাকির হাসান ৩১ রান করেন। চট্টগ্রামের পক্ষে বিলাল খান তিনটি ও নিহাদুজ্জামান একটি উইকেট দখল করেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দলের পক্ষে তানজিদ হাসান টম ব্রুস অপরাজিত ৫১, তানজিদ হাসান ৫০ রান করেন। সিলেটের হয়ে একটি করে উইকেট দখল করেন আরিফুল হক ও তানজিম হাসান সাকিব

এর আগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হেরে যায় সিলেট। দ্বিতীয় ম্যাচে সাকিবের রংপুরের কাছে ৪ উইকেটে হারে তারা। তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ৫২ রানে হারে মাশরাফীর দল।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৩৭/৪ (নাজমুল ৫, মিঠুন ১, টেক্টর ৪৫, জাকির ৩১, বার্ল ৩৪*, আরিফুল ১৭*; আল আমিন ৪–০–২১–০, বিলাল ৪–০–২৪–৩, শহীদুল ৩–০–২৯–০, নিহাদউজ্জামান ৪–০–২৭–১, শাহাদাত ২–০–১৯–০, সৈকত ৩–০–১৭–০)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৭.৪ ওভারে ১৩৮/২ (তানজিদ ৫০, ফার্নান্ডো ১৭, ব্রুস ৫১*, শাহাদাত ১৩*; আরিফুল ২–০–১৬–০, টেক্টর ২–০–২১–১, রেজাউর ৩–০–২১–০, তানজিম ২–০–১৯–১, হেমন্ত ৩.৪–০–২১–০, মাশরাফি ১–০–১৪–০, প্যাটেল ৪–০–২২–০।

ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বিলাল খান।

   

About

Popular Links

x