Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জেনে নিন কোপার কোয়ার্টার ফাইনাল কবে-কখন-কে কার মুখোমুখি

ফাইনালের আগে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে পড়বে না ব্রাজিল

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম

আন্তর্জাতিক ফুটবলের জমজমাট আসর কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। চার গ্রুপে ১৬ দলের লড়াই এখন ছোট হয়ে এসেছে আট দলে। চারটি কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে এই দলগুলো।

বাংলাদেশ সময় ৫ জুলাই সকাল সাতটায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইকুয়েডর। বাংলাদেশ সময় ৬ জুলাই সকাল সাতটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও কানাডা। এই দুই ম্যাচে জয়ী দল বাংলাদেশ সময় ১০ জুলাই ভোর ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে।

বাংলাদেশ সময় ৭ জুলাই ভোর চারটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া ও পানামা। একই দিন সকাল সাতটায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে উরুগুয়ে ও ব্রাজিল। এই দুই ম্যাচে জয়ী দল বাংলাদেশ সময় ১১ জুলাই ভোর ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

সেমিফাইনালে জয়ী দুই দল ১৫ জুলাই মায়ামিতে ফাইনালে মুখোমুখি হবে। নিজ নিজ ম্যাচগুলোতে উভয় দল জিতলে ফাইনালে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ।

   

About

Popular Links

x