Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কোথায় হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল জানাল ফিফা

ক্লাব বিশ্বকাপের সবকটি খেলা অনুষ্ঠিত হবে মোট ১২টি ভেন্যুতে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম

যুক্তরাষ্ট্র ২০২৫ সালে ৩২ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের আসর আয়োজন করবে। গত বছর ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্রকে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজক ঘোষণা করেছে। এতে গত তিন বছরের ইউরোপ চ্যাম্পিয়নরা অংশ নেবে। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ ও চেলসিসহ ১২টি ইউরোপিয়ান দল অংশ নেবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন। এই টুর্নামেন্টের ফাইনাল হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক ঘোষণায় এ কথা জানান।

২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হবে ১৫ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। ক্লাব বিশ্বকাপের সবকটি খেলা অনুষ্ঠিত হবে ১২টি ভেন্যুতে।

উল্লেখ্য, ফিফা ক্লাব পর্যায়ের বিশ্বকাপর সর্বপ্রথম শুরু হয় ২০০০ সাল থেকে। আসন্ন বিশ্বকাপে থাকছে ইউরোপের ১২টি, দক্ষিণ আমেরিকার ৬টি, আফ্রিকার ৬টি ও এশিয়া -উত্তর আমেরিকা থেকে ৪টি করে।

   

About

Popular Links

x