Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

উত্তাপ ছড়াচ্ছে রিয়াল-বার্সার এল ক্লাসিকো, টিকেট নিয়ে হুড়োহুড়ি

স্যান্টিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল-বার্সা

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পিএম

কয়েক বছর আগেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চিরায়ত দ্বৈরথের দেখা মিলত এল ক্লাসিকোতে। এল ক্লাসিকো মানেই যেন রুদ্ধশ্বাস উত্তাপ ও রোমাঞ্চকর একটি ম্যাচ। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দল বদলের পর থেকে এর উত্তাপ যেন কিছুটা কমে গিয়েছিল। বড় বড় তারকা খেলোয়াড়দের দলবদল ও নানা কারণে বেশ কয়েক বছর ধরে রিয়াল ও বার্সেলোনার দ্বৈরথ যেন জমছিল না। তবে সেই আকর্ষণ আবার ফিরে আসছে।

শনিবার (২৭ অক্টোবর) স্যান্টিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই এল ক্লাসিকো নিয়ে দর্শকেদর মধ্যে টিকেট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। জানা গেছে, এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত ১০ লাখের বেশি দর্শক অনলাইনে টিকিট কেনার জন্য লাইন দিয়েছেন। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর।

এবার এল ক্লাসিকোর টিকেটের সর্বনিম্ন খরচ ১৩০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার টাকা। তবে এতো চড়া দাম হওয়ার পরও চাহিদা অনেক বেশি। লাখ লাখ মানুষ এখনো টিকেটের আশায় অপেক্ষা করছেন।

পালাবদলের পর পুনরায় জমে ওঠতে শুরু করেছে ক্লাব ফুটবল। লা লিগার এ মৌসুমে পয়েন্ট তালিকার শির্ষে রয়েছে বার্সেলোনা ও এরপরেই রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বরাবরই তারকায় ভরপুর থাকে। রিয়ালে এমবাপ্পে যুক্ত হওয়ার পর থেকে তা যেন নতুন গতি পেয়েছে। সঙ্গে রয়েছেন ভিনিসিয়াস-রদ্রিগো-বেলিংহাম। অপরদিকে বার্সায় রয়েছেন তরুণ খেলোয়াড় লামিন ইয়ামাল, রাফিনিয়াসহ অনেকে। বেশ ভালো ছন্দেই রয়েছে দুটি দল। তাই আশা করা যাচ্ছে এবারের এল ক্লাসিকো তার পুরনো জৌলুস ফিরে পেতে যাচ্ছে।

   

About

Popular Links

x