Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩৬৯ দিন পর মাঠে ফিরলেন নেইমার, জয় পেল দল

উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে হাঁটুতে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ এএম

চোট যেন জীবনের নিত্যসঙ্গী। অভিষেকের পর থেকে জীবনের একটি বড় সময় অপেক্ষা করেই মাঠের বাইরে পার করেছেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। হাঁটুর চোটে দীর্ঘ এক বছরের বেশি সময় বাইরে থাকতে হলো তাকে। তবে কোচের সবুজ সংকেত পেয়ে এবার মাঠে নামলেন নেইমার।

সোমবার (২১ অক্টোবর) রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে আল আইনের বিপক্ষে মাঠে নামলেন নেইমার। গোল-অ্যাসিস্ট না পেলেও এ দিন দলের দুর্দান্ত এক জয় পেয়েছেন মাঠে থেকেই। 

এর আগে গত বছরের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে হাঁটুতে চোট পেয়ে মাঠ ত্যাগ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া। তারপর থেকেই শুরু হয়েছিল নেইমারের জন্য অপেক্ষা। ৩৬৯ দিন পর ঘুচল সেই অপেক্ষা। আল আইনের মাঠে আল হিলালের ৫-৪ গোলে জয় আর দুই হ্যাটট্রিক ছাপিয়ে এই ম্যাচে নেইমারের মাঠে ফেরাই হয়ে উঠেছে সবচেয়ে বড় খবর।

খেলার শুরুতে মাঠে না থাকলেও ১৫ মিনিট পর বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয় নেইমারকে। দীর্ঘদিন পর নেইমারকে মাঠে দেখে ভক্তরা যেন বাধভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন। ৯ গোলের এই ম্যাচে সতীর্থদের গোলে সহায়তা করলেও নিজে কোনো গোলের দেখা পাননি নেইমার।

   

About

Popular Links

x