Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেকর্ডের পর রোনালদোর ‘কালমা’ উদযাপন লামিন ইয়ামালের

গতকাল রাতে রিয়ালের বিপক্ষে গোল করার পর এ উদযাপন করেন এই বার্সা ফরোয়ার্ড

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১২:১২ পিএম

স্যান্টিয়াগো বার্নাব্যুতে লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মাঠেই বর্তমান চ্যাম্পিয়নদের ৪-০ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া বার্সেলোনা। ২০২২ সালের ২০ মার্চের পর ঘরের মাঠে এটিই রিয়ালের সবচেয়ে বড় হার। ওই ম্যাচটিও তারা হেরেছিল বার্সেলোনার কাছেই, একই ব্যবধানে। ম্যাচটিতে ৭৭ মিনিটে ডান প্রান্ত থেকে ডি-বক্সে ডুকে দারুণ এক গোল করেন লামিন ইয়ামাল। এ মৌসুমে এটি ইয়ামালের ৫ম গোল।

সবমিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচ ৬ গোল ও ৭টি এসিস্ট রয়েছে ইয়ামালের। গতকাল রাতে নিজের ক্যারিয়ারের প্রথম এল ক্লাসিকো খেলতে মাঠে নেমেছিল ইয়ামাল। আর গড়ে বসেন রেকর্ড। গতকাল রাতে এল ক্লাসিকোতে গোলের মধ্য দিয়ে এল ক্লাসিকোতে সর্বকনিষ্ঠ গোল স্কোরার হলেন ইয়ামাল। আর এই গোল করার মধ্য দিয়ে গোল উদযাপন করলেন এক ভিন্ন আঙ্গিকে।

গোলটি করার পর বার্নাব্যুতে রোনালদোকে ফিরিয়ে আনলেন ইয়ামাল। রোনালদোর সেই বিখ্যাত “কালমা” (শান্ত থাকো, আমি আছি) ফিরিয়ে আনলেন ইয়ামাল। সাধারণত এটি রোনালদোর উদযাপন ভঙ্গি যা দিয়ে বুঝানো হয় শান্ত থাকো, আমি এখানেই আছি।

রিয়ালের কাছে এটি সাধারণত পরিচিত একটি উদযাপন। তবে বার্সার জার্সিতে এমন উদযাপন যেন কাটা ঘায়ে নুনের ছিটা।

   

About

Popular Links

x