Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভিনি নাকি রদ্রি- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে

রাতে থিয়েটার দো সাতেলেতে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৪১ পিএম

উন্মোচিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষীত ব্যালন ডি’অর জয়ীর নাম। ধরা হয়ে থাকে ব্যালন ডি’অর জয়ীয় যেন বিশ্বসেরা খেলোয়াড়। এবারের ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে রয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও স্পেনের ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি।

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে থিয়েটার দো সাতেলেতে ঘোষণা করা হবে ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম।

এর আগে ফ্রান্স ফুটবল সাময়িকী ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা ৩০ জনের তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় থাকা সকলেই সমানভাগে এগিয়ে নেই। এই তালিকায় রয়েছে রিয়ালের ভিনিসিয়াস, বেলিংহাম, টনি ক্রুস, দানি কারবাহাল ও এমবাপ্পে। বার্সেলোনা থেকে রয়েছে লামিন ইয়ামাল, সিটি থেকে রদ্রি আর নরওয়ে থেকে হল্যান্ড।

তবে সংবাদমাধ্যমের বিশ্লেষণ ও বিশ্ব ফুটবলারদের ভাষ্যমতে এই দৌড়ে এগিয়ে রয়েছে দুই জন। রিয়াল থেকে ভিনি ও সিটি থেকে রদ্রি। একজন ফরোয়ার্ড তো আরেকজন মিডফিল্ডার। ব্যালন ডি’অর নির্বাচিত হয়ে থাকে মাঠে তার পজিশন ও ইমপেক্ট অনুযায়ী। সেই অনুযায়ী পয়েন্ট পাবেন তারা। আর যে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করবেন তিনিই হবেন ব্যালন ড’অর জয়ী।

পারফরম্যান্স ভিত্তিতে দেখলে দেখা যায় গত মৌসুমে ভিনি দলের ও ক্লাবের হয়ে খেলেছেন ৪৯টি ম্যাচ। সেখানে তিনি গোল করেছেন ২৬টি ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। গত মৌসুমে তার শিরোপার তালিকায় ছিল- চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। অপরদিকে রদ্রি গত মৌসুমে খেলেছেন ৬৩টি ম্যাচ। সেখানে গোল করেছেন ১২টি ও এসিস্ট ১৬টি। তার দখলে রয়েছে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো।

পারপরম্যান্স অনুযায়ী রদ্রি কিছুটা এগিয়ে থাকলেও কোচ আনচেলত্তি ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের চোখে এবারের ব্যালন ডি’অর ভিনিসিয়াসেরই প্রাপ্য।

পারফরম্যান্সের পাশাপাশি ব্যালন ডি’অর দেওয়া হয় নির্বাচিত ক্রীড়া সাংবাদিক, জাতীয় দলের কোচ ও অধিনায়কের ভোটে। বিষয়টি যেহেতু ভোটের তাই শির্ষে থাকা যে কেউ এটি জিততে পারেন।

   

About

Popular Links

x