Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেসি-কাকা-বেনজামাসহ ২২ জনের ভোটে সেরা তরুণ খেলোয়াড় ইয়ামাল

ইয়ামাল ১১৩ পয়েন্টে তালিকার শীর্ষে যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে মাত্র ২৬ পয়েন্ট

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

ব্যালন ডি’অর গল্প যেন শেষই হচ্ছে না। ২৮ অক্টোবর ব্যালন ডি’অর প্রকাশের কিছু আগে থেকেই চলতে থাকে সমালোচনা। এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণার আগেই কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়ে যায় এবারের সম্ভাব্য জয়ীর নাম। আর তারপরই এ দৌড়ে এগিয়ে থাকা ভিনিসহ পুরো রিয়াল মাদ্রিদ এ অনুষ্ঠান বয়কট করেন।

প্রথম থেকে এ দৌড়ে এগিয়ে ছিল রদ্রি ও রিয়াল ফরোয়ার্ড ভিনি। ভিনি যে এবারের ব্যালন ডি’অর প্রাপ্য সেটাও বলেছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত ব্যালন ডি’অর টি স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে ওঠে।

“ফ্রান্স ফুটবল” এর প্রকাশিত ভোটের তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় এবারের সেরা তরুণ খেলোয়াড় লামিন ইয়ামাল ২৩ জন ভোটারের ২২টিই তার দখলে।

স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামাল যে এবারে সেরা তরুণ খেলোয়াড় হবে সেটা কারও অজানা ছিল না। ইয়ামালকে যারা ভোট দিয়েছেন তাদের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, রুদ খুলিত, লোথার ম্যাথাউস, লুইস ফিগো, মাইকেল ওয়েন, পাভেল নেদভেদ, রোনালদিনিও, কাকা, লুকা মদরিচ, করিম বেনজেমারা। ২৩ জন ভোটারের একজনই শুধু অন্য জনকে ভোট দিয়েছেন।

রোনালদো বেছে নিয়েছেন মৌসুমের শুরুতে জিরোনা থেকে ম্যানচেস্টার সিটিতে আসা স্বদেশি সাভিনিওকে। ‘‘দ্যা ফেনোমেনন’’ খ্যাত সাবেক এই ফুটবলারের দ্বিতীয় পছন্দ ছিলেন ইয়ামাল এবং তৃতীয় পছন্দ ছিলেন আর্দা গুলের।

ভোটের তালিকা প্রকাশ হওয়ার পর থেকে সবার নজর ছিল মেসির চোখে কে এবারের তরুণ খেলোয়াড়। পয়েন্টের হিসেবে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন ইয়ামাল। ইয়ামাল ১১৩ পয়েন্টে প্রথম হয়েছে যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে মাত্র ২৬ পয়েন্ট।

   

About

Popular Links

x