Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রোনালদোর ‘ইন্টারনেট ভেঙে দেওয়ার’ মতো অতিথি আসলে কে!

সম্প্রতি রোনালদো তার চ্যানেলে একটি ভিডিও শেয়ার দিয়েছেন যেখানে তিনি তার পরবর্তী অতিথিকে নিয়ে এমন মন্তব্য করেন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার পর গত ২১ আগস্ট ইউটিউবে নিজের চ্যানেল খুলে বসেন পর্তুগিজ পোস্টার বয় ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যানলটি খুলতেই রীতিমতো হামলে পড়েন তার ভক্তরা। একদিনেই এর অনুসারী দাঁড়ায় ১ কোটি ২৫ লাখ। নিয়মিত ভিডিও আপলোড করেন রোনালদো। বেশিরভাগ ভিডিওগুলোতে দেখা যায় তিনি অন্য আরেক তারকাদের তার চ্যানেলে দাওয়াত দিয়ে সাক্ষাৎকার নিচ্ছেন।

সম্প্রতি একটি সাদা-কালো ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায় রোনালদো আর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। ২ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওটির শেষ দিকে এসে রোনালদো বলেন তার পরবর্তী অতিথি “আমার ইন্টারনেই ভেঙে দিতে যাচ্ছে”।

ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রোনালদো সঙ্গে কথা বলছেন রিও ফার্ডিনান্ড। তবে তাদের কথাগুলো শব্দের মাধ্যমে বন্ধ করা থাকলেও সঙ্গে যুক্ত করা ছিল সাবটাইটেল। আর এই সাবটাইটেল পড়ে বুঝে নিতে তেমন কোনো কষ্ট হয়নি ভক্তদের।

রোনালদো একটা সময় ফার্ডিনান্ডকে বলছিলেন, ‘‘কিছু ভুলে গেলে নাকি?’’ ফার্ডিনান্ড জবাবে বলেন, ‘‘তোমার পরের অতিথি কে, সেটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি।’’ এরপর রোনালদো বলেন, ‘‘আমরা এখন রেকর্ড করছি।’’

ফার্ডিনান্ডের প্রশ্ন, ‘‘এখানে কি সে আছে?’’ রোনালদো, ‘‘হ্যাঁ”। ফার্ডিনান্ড, ‘‘তুমি আমাকে বলবে সে কে?’’ রোনালদো, ‘‘নাহ”। এরপর ফার্ডিনান্ডকে নাম জানার জন্য বেশ চাপাচাপি করতে দেখা যায়। জানতে চান, ‘‘বিখ্যাত কেউ?’’ রোনালদোর জবাব, ‘‘তোমার চেয়ে বিখ্যাত কি না এটা জানতে চাইছো?’’ ফার্ডিনান্ড বলেন, ‘‘হ্যাঁ”।

ফার্ডিনান্ড তার পরিচয় জানতে চাপাচাপি করলে রোনালদোর সেই বিখ্যাত জবাব ‘‘আমরা ইন্টারনেট ভেঙে দিতে যাচ্ছি’’।

রোনালদোর এমন ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে বলছেন তার পরবর্তী অতিথি হবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তবে এ ব্যাপারে এখনো কেউ কিছু বলেন নি।

   

About

Popular Links

x