Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিপিএলে প্রতিদিন ‘ই-বাইক’ জেতার সুযোগ, দেখে নিন নিয়ম

সোমবার পর্দা ওঠতে যাচ্ছে বিপিএলের ১১তম আসরের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

সোমবার পর্দা ওঠতে যাচ্ছে বিপিএলের ১১তম আসরের। এবারের বিপিএলকে জমজমাট করতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে মিউজিক ফেস্টের মাধ্যমে মাতোয়ারা হয়েছেন দর্শকরা। এবার থাকছে আরও এক আকর্ষণীয় পুরস্কার। বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে, এবারের বিপিএলে প্রত্যেক ম্যাচ ডে’তে একটি করে “ই-বাইক” জেতার সুযোগ থাকছে মাঠে আসা দর্শকদের জন্য।

বেশ আগেই শোনা গিয়েছিল যে এবারের বিপিএলে বিনামূল্যে পানি পানের বুথ থাকবে। এবার দর্শকদের জন্য এলো আরও বড় চমক। লিগ পর্বের প্রতিটি ম্যাচ ডেতে একজন করে দর্শক জিতবেন “রেভো ইলেকট্রিক বাইক”।

তবে শর্ত হলো- প্রতি ম্যাচের দিনের দ্বিতীয় খেলা শুরুর আগেই মাঠে ঢুকতে হবে দর্শকদের। তাদের মধ্য থেকে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে একজন সৌভাগ্যবান বিজয়ীকে খুঁজে নেওয়া হবে।

এছাড়াও প্লেঅফ পর্বে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিন ২ জন বিজয়ীকে দেওয়া হবে “রেভো ই-বাইক”। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারের ক্ষেত্রেও। আর ফাইনালের দিন ৩ জনকে র‍্যাফল ড্রয়ের মাধ্যমে ই-বাইক দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

   

About

Popular Links

x