Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আমিরাত

আপডেট : ১৭ মে ২০২৫, ০৮:৫১ পিএম

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

শনিবার (১৭ মে) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আমিরাত। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত।

নতুন অধিনায়ক লিটন দাসের টি-টোয়েন্টি যাত্রার শুরুটা হচ্ছে ব্যাটিং দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিন বছর আগে সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০২২ সালে দুবাইয়ে দুই ম্যাচের সিরিজ অবশ্য টাইগাররা ২-০ ব্যবধানে জিতেছিল। এবার পাকিস্তানে যাওয়ার আগে আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে নামছে লিটন দাসের দল। এই সিরিজ দিয়েই নতুন অধিনায়ক লিটন দাসের যাত্রা শুরু। মূল লক্ষ্য আগামী বছরের বিশ্বকাপ। 

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, তানভীর আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান

সংযুক্ত আরব আমিরাত একাদশ

মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া (কিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, সঞ্চিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ।

   

About

Popular Links

x