Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অবসরে লিভারপুলের ২০ নম্বর জার্সি

পুরুষ, নারী, একাডেমি- লিভারপুলের কোনো দলেই আর ২০ নম্বর জার্সি দেখা যাবে না

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০১:৩৮ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোটার ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে ক্লাবটি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে থেকেই ইঙ্গিত দিয়েছিল ক্লাবটি, অবশেষে আনুষ্ঠানিকভাবেই জার্সি অবসরের সিদ্ধান্ত জানানো হলো।

এর ফলে চিরকাল লিভারপুলের ২০ নম্বর জার্সির মালিক হয়ে থাকবেন জোটা। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, “দিয়োগোর সম্মানে ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নম্বরটি সব পর্যায়ে অবসর দেওয়া হবে।” এ সিদ্ধান্ত শুধু পুরুষ দলেই নয়, নারী দল ও একাডেমিতেও কার্যকর হবে।

ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, “এ সিদ্ধান্ত তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতির জন্যই নয়, বরং সতীর্থ, সহকর্মী এবং সমর্থকদের জীবনে তার ব্যক্তিগত প্রভাবের কারণেও। তাদের সঙ্গে গড়ে তোলা বন্ধনকে সম্মান জানাতেই এ সিদ্ধান্ত।”

লিভারপুলের ফুটবলবিষয়ক প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘‘সমর্থকদের আবেগকে সম্মান জানিয়েই এমন সিদ্ধান্ত। এতে দিয়েগোর স্ত্রী ও পরিবারকে যুক্ত করা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তিকে এমন সম্মান দেওয়া হলো। এটি এক অনন্য ও অসাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা।”

২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দেন জোটা। চার বছরে লিভারপুলের জার্সিতে ১৮২ ম্যাচে করেছেন ৬৫ গোল, জিতেছেন এফএ কাপ, কারাবাও কাপ এবং ২০২৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। তার এই অবদান ও অকাল মৃত্যু লিভারপুল সমর্থকদের হৃদয়ে রেখে যাবে চিরস্থায়ী শূন্যতা ও শ্রদ্ধার স্মৃতি।

গত ৩ জুলাই মাত্র ২৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিয়েগো জোটা। নিহত হয়েছেন তার ছোট ভাই আন্দ্রেও, তিনি পেলাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন। তাদের আকস্মিক মৃত্যুতে শোকে ভাসছে ফুটবল-দুনিয়া।

 

   

About

Popular Links

x