চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী প্যারিসিয়ান সেইন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। এ নিয়ে লন্ডনের ক্লাবটির হাতে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা উঠল।
রবিবার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১০ জনের ফরাসি চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন ফাইনাল দেখতে। পিএসজিকে শুরু থেকেই চেপে ধরে চেলসি। প্রথম ৮ মিনিটের মাথায় পালমারের হালকা বাঁকানো শট পিএসজির পোস্টকে চোখ রাঙিয়ে যায়। ২২ ও ৩০ মিনিটে পালমারের গোল দুটি প্রায় একই রকম। চেলসি রাইট ব্যাক মালো গুস্তোর শট নিতে না পেরে পালমারকে দেন। বক্সের মাথা থেকে বাঁ পায়ের নিচু শটে গোল করেন চেলসি মিডফিল্ডার। ৮ মিনিট পর সেন্টার ব্যাক লেভি কোলউইলের পাস পেয়ে ডান প্রান্ত দিয়ে দৌড়ে পিএসজির বিপৎসীমায় ঢুকে পড়েন পালমার। এবারও তাঁর বাঁ পায়ের শটে পরাস্ত দোন্নারুম্মা।
৮৫ মিনিটে চেলসি লেফট ব্যাক মার্ক কুকুরেল্লার চুল টেনে তাকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন পিএসজির মিডফিল্ডার হোয়াও নেভেস।
পিএসজি যে গোলের সুযোগ পায়নি তা নয়। চেলসি গোলকিপার রবার্ট সানচেজ মোট ৬টি সেভ করেছেন। বিরতির পর ওসমান দেম্বেলে ও খিচা কাভারাস্কাইয়ার শটে দারুণ সেভ করেন সানচেজ। প্রথমার্ধে পিএসজির নেভেস ও দেজিরে দুয়েও গোলের সুযোগ নষ্ট করেন।



