Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার সময়

ইয়ামাল ও মেসির মুখোমুখি লড়াই দেখার জন্য মুখিয়ে আছে বিশ্ব

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম

আগামী বছরের মার্চে মুখোমুখি হবে দুই চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা (কোপা আমেরিকা) ও স্পেন (ইউরো চ্যাম্পিয়ন)। "ফিনালিসিমা"তে এই লড়াইয়ের জন্য এখনই শুরু হয়েছে উত্তেজনা। তবে শর্ত একটাই- স্পেনকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করতে হবে।

২০২২ সালে প্রথমবারের মতো ফিনালিসিমা অনুষ্ঠিত হয়, যেখানে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল মেসির আর্জেন্টিনা। এবার স্পেনের লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার লিওনেল মেসির মুখোমুখি লড়াই দেখার জন্য মুখিয়ে আছে বিশ্ব। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সম্ভাব্য সময় মার্চের ২৬ থেকে ৩১ তারিখের মধ্যে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই ম্যাচ আয়োজনের বিষয়ে একমত হয়েছে। তবে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত নয়। লন্ডন, কাতার এবং সৌদি আরবের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে সৌদি আরবের আগ্রহ সবচেয়ে বেশি।

স্পেন সেপ্টেম্বরে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে। এরপর অক্টোবরে খেলবে জর্জিয়ার বিপক্ষে। স্পেন যোগ্যতা অর্জন করলে মার্চেই হবে ফিনালিসিমা। আর যদি তারা প্লে-অফে পড়ে, তাহলে ম্যাচ পিছিয়ে যাবে অথবা বাতিল হবে।

আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তাই মেসিদের সামনে এখন শুধু "ফিনালিসিমা" জয় করার লক্ষ্য।

ফিনালিসিমা চালু হয় ১৯৮৫ ও ১৯৯৩ সালের আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে। শেষবার দিয়েগো ম্যারাডোনা এটি জিতেছিলেন। এরপর আর্জেন্টিনা প্রথম ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারায়। আসন্ন ফিনালিসিমা নিয়ে আলোচনা শুরু হয় গত মে-তে ফিফা ও উয়েফার কংগ্রেসে।

   

About

Popular Links

x