Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগামী তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ চলাকালীন সেবায় আংশিক বিঘ্ন ঘটতে পারে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত টানা তিন দিন আট ঘণ্টা দেশজুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণ চলায় এ বিঘ্ন ঘটতে পারে। দ্বিতীয় সাবমেরিন কেবল পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত।

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশে ইন্টারনেটের ধীরগতি বা সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে। সবমিলিয়ে ৩ দিন ৮ ঘণ্টা সেবা আংশিক বিঘ্নিত হতে পারে।

তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৪) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, বিএসসিপিএলসি’র মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম সংবাদমাধ্যকে জানান, গ্রাহকদের ভোগান্তি কমাতে কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক গতি ফিরে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x