Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইফোনে যুক্ত হতে যাচ্ছে চ্যাটজিপিটি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আইফোনের নতুন সংস্করণে এ সুবিধাটি যুক্ত করা হবে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম

অ্যাপল সম্প্রতি পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে। সংস্করণটিতে অ্যাপল বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হলেও সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন সুবিধা। ভবিষ্যতে ব্যবহারকারীরা তৃতীয় কোনো পক্ষের সাহায্য ছাড়াই আইফোনে এই ‍সুবিধা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে তৃতীয় পক্ষের সংযুক্ত হওয়াকে অনেকে আইফোনের নিরপাত্তার জন্য হুমকি মনে করছেন। এটির মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অ্যাপল সূত্রে জানা গেছে, ব্যবহারকারীরা নিজের সুবিধা মতো এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

নিরাপত্তার বিষয়ে অ্যাপল জানিয়েছে, নতুন অ্যাকাউন্ট তৈরি না করেই আইফোন ব্যবহারকারীরা বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে চ্যাটজিপিটির নিবন্ধিত ব্যবহারকারীরা হালনাগাদ সুবিধাগুলো পরখ করার সুযোগ পাবেন। চ্যাটজিপিটি যতটা সম্ভব কম তথ্য সংগ্রহ করবে। তবে কিছু সেবার জন্য তথ্য সংগ্রহ করলেও সেগুলো হবে সীমিত পরিসরে। এমনকি ব্যবহারকারীর যেকোনো তথ্য সংগ্রহের আগে অনুমতিও নেওয়া হবে।

অ্যাপলের ভাষ্য মতে, পরীক্ষামূলক সংস্করণে চ্যাটজিপিটি যুক্তের ফলে ভার্চ্যুয়াল সহকারী সিরি আরও বিস্তারিত এবং প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে। এছাড়াও লেখালেখির কাজ যেমন ই–মেইল বা যেকোনো বার্তা দ্রুত লিখে দেবে। সিরি, লেখার টুল, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সেবায় চ্যাটজিপিটি ব্যবহার করলে খুবই কম তথ্য সংগ্রহ করা হবে। তবে ডিকটেশন সুবিধা ব্যবহারের সময় তুলনামূলক বেশি তথ্য সংগ্রহ করবে চ্যাটজিপিটি।

   

About

Popular Links

x