বেশ কিছু আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে কার্যকর হবে এই নিয়ম। হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার এই তথ্য প্রকাশ্যে করেছে।
আইফোন ১৫ কিংবা তার থেকে পুরোনো অপারেটিং সিস্টেমের সাহায্যে যেসব আইফোন পরিচালিত হয় সেগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এই তালিকায় রয়েছে আইফোন ৬ প্লাস, আইফোন ৬, আইফোন ৫এস। নতুন আইফোনের মডেল যেগুলি আইফোন ১৫- র থেকে বেশি ভার্শনের আইওএস দ্বারা পরিচালিত হয় সেগুলিতে স্বাভাবিক ভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।
বর্তমানে আইওএস ১২ হচ্ছে সর্বনিম্ন মাপকাঠি। অর্থাৎ আইওএস ১২- এরকম ভার্শনের আইওএস- এর সাপোর্ট থাকলে সেই ফোনে আর কাজ করে না হোয়াটসঅ্যাপ। কিন্তু আগামী ৫ মে, ২০২৫ থেকে এই মাপকাঠি হতে চলেছে আইওএস ১৫.১। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫এস লঞ্চ হয়েছে প্রায় এক দশক আগে।
তবে এখনই চিন্তার কিছু নেই। কারণ আইফোন ইউজারদের কাছে এখনও ৫ মাস সময় রয়েছে আইওএস ভার্শন আপগ্রেড করে নেওয়ার। লেটেস্ট আইওএস ভার্সন হল আইওএস ১৮.১। যদি আপনার আইফোনে, এই আইওএস ভার্শন সাপোর্ট নাও করে, তাহলে আইওএস ১৫- র থেকে বেশি কোনো আইওএস ভার্শন আপডেট করতে পারেন। তবে আপনার আইফোনে যদি আইওএস আপডেট করার সুযোগ-সুবিধা না থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে নতুন আইফোন কেনা ছাড়া গতি নেই।



