Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যেসব অ্যান্ড্রয়েড মডেলে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

জেনে নিন নতুন বছরে কোন কোন মডেলে হোয়াটসঅ্যাপ পরিষেবা মিলবে না

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

বহুল ব্যবহৃত মেটা’র হোয়াটসঅ্যাপ পরিষেবা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বেশ কিছু ফোনে বন্ধ হতে চলেছে। তবে সব মোবাইলের সব মডেলে নয়, এই তালিকায় আছে অ্যান্ড্রয়েড ফোনের ২০টিরও বেশি মডেল।

ডিসেম্বরের শেষ দিনে অথবা জানুয়ারির প্রথম দিন সকাল থেকে নতুন বছরের শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে হোয়াটসঅ্যাপ। চেনাজানা, বন্ধু, আত্মীয়-পরিজন—সকলকে তো ফোন করা সম্ভব না। অগত্যা হোয়াটসঅ্যাপই ভরসা। কিন্তু দুঃখের বিষয় হলো, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বেশ কিছু ফোনের মডেলে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

কেন বন্ধ হচ্ছে

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং ব্যবহারকারীদের নতুন নতুন সুবিধা দেওয়ার জন্য মেটা সংস্থা নিয়মিত তাদের অ্যাপগুলো আপডেট করে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো অ্যান্ড্রয়েড, যেগুলো “কিটক্যাট” বা তারও আগের মডেলে ফোনে যে অপারেটিং সিস্টেম ছিল, বিশেষত সেই মডেলগুলোতে ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে।

দেখে নিন ফোনের কোন কোন মডেলে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হচ্ছে:

স্যামসাং

  • গ্যালাক্সি এস৩
  • গ্যালাক্সি নোট২
  • গ্যালাক্সি এসিই৩
  • গ্যালাক্সি এস৪ মিনি

মোটোরোলা

  • মোটো জি (প্রথম জেনারেশন)
  • রেজার এইচডি
  • মোটো ই২০১৪
  • এইচটিসি
  • ওয়ান এক্স
  • ওয়ান এক্স প্লাস
  • ডিজায়ার৫০০
  • ডিজায়ার৬০১

এলজি

  • অপটিমাস জি
  • নেক্সাস ৪
  • জি২ মিনি
  • এল ৯০

সনি

  • এক্সপেরিয়া জেড
  • এক্সপেরিয়া এসপি
  • এক্সপেরিয়া টি
  • এক্সপেরিয়া ভি
   

About

Popular Links

x