Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের বাজারে ১৩,৪৯৯ টাকার মধ্যে নোকিয়ার স্মার্টফোন, থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

ফোনের সঙ্গে উপহার হিসেবে থাকছে নয়েজ ক্যানসেলিং এয়ার বাডস

আপডেট : ২৬ মে ২০২৫, ১০:২৫ এএম

তীব্র গরমে জনজীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন মনে শীতল পরশ বুলিয়ে দিতে বিশ্বখ্যাত মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়া নিয়ে এলো দুটি বাজেট সাশ্রয়ী ফোন।

বাজেট ফোন হলেও দুটি ফোনেই রয়েছে বেশি সক্ষমতার ব্যাটারি। ফলে ফোন দুটি চলবে একটানা ৩ দিন। মোবাইল কিনলে সঙ্গে পাওয়া যাবে এক্সক্লুসিভ গ্যাজেটস এবং অন্যান্য উপহারও।

বাজারে আসতে যাওয়া নোকিয়ার দুটি মডেলের মোবাইল ফোনের মধ্যে একটি বাজেট সাশ্রয়ী, অন্যটি মধ্যম রেঞ্জের। বাংলাদেশে নোকিয়ার একমাত্র অনুমোদিত পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত এই মডেল দুটি সম্প্রতি বাজারে এসেছে।

নোকিয়ার সি৩২ (৭*জিবি+৬৪জিবি) ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০ বাই ১৬০০। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫০০০ এমএএইচ ব্যাটারির ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এছাড়া ফোনের সঙ্গে উপহার হিসেবে থাকছে নয়েজ ক্যানসেলিং এয়ার বাডস। এই রেঞ্জের দামের মধ্যে গ্লাস ব্যাকের মোবাইল ফোন এটাই প্রথম। ক্যারোকাল ব্ল্যাক এবং অটাম গ্রিন এই দুটি কালারের মডেলটির দাম ১৩,৪৯৯ টাকা।

অপর মডেল সি২২ (৫*জিবি+৬৪ জিবি) ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স আর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫০০০ এমএএইচ ব্যাটারির এই মডেলে আছে মজবুত মেটাল চ্যাসিস, ২.৫ডি টাফেনড গ্লাস ফ্রন্ট এবং পলিকার্বনেট ব্যাক। ফোনের সঙ্গে থাকছে টি-শার্ট ও এক্সক্লুসিভ এয়ারবাডস উপহার। ব্ল্যাক এবং স্যান্ড এই দুটি কালারের মডেলের ফোনটির দাম ৯,৯৯৯ টাকা।

   

About

Popular Links

x